ওসমানীনগর উপজেলা ফুটবল দলকে ইলিয়াসপত্নী লুনার অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে গোয়াইনঘাট উপজেলা দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠায় ওসমানীনগর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। তিনি খেলোয়াড়দের আগামীর ম্যাচগুলোর জন্য শুভকামনাও জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল।নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তবে অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডি-বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি শুট পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল। পেনাল্টি শুটে মিনহাজের একমাত্র গোলেই জয় পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল।









