ওসমানীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল রোববার
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ

সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী রবিবার (১৭ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার তাজপুর কদমতলাস্থ শেরাটন পার্টি সেন্টার এর সম্মুখ হতে বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।






