সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: নিখোঁজ ২, আহত অনেকে
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা যায়, শুক্রবার (১ জুলাই) সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধারে পুলিশী উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।








