গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হা ম লা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করল ছাত্রদল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করল ছাত্রদল
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় এনসিপি ও তাদের অংশীদার সংগঠন এসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে থাকলেও এখনো মূল মঞ্চে পৌঁছাননি।
এর আগে, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলায় পুলিশকে লক্ষ্য করে তারা চড়াও হয় এবং একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে দুপুরে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাওয়া ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়।
‘নৌকা’ প্রতীক সরানো নিয়ে যা বলল ইসি সচিবালয়‘নৌকা’ প্রতীক সরানো নিয়ে যা বলল ইসি সচিবালয়
এসব ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত বা বিস্তারিত বিবৃতি না এলেও দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।








