সিলেটের সিনিয়র সাংবাদিক আজিজ আহমেদ সেলিমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২০, ৯:৩০ অপরাহ্ণ

সুরমা নিউজ :
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সেলিম আর নেই।
আজ রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই জাবের আহমেদ চৌধুরী।







