মে দিবস উপলক্ষে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র বার্তা
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ৩:৫০ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
মেহনতি জনতার প্রত্যয় দীপ্ত ঐক্যের মহিমায় আত্মোৎসর্গেও পথ বেয়ে আবার ফিরে এসেছে মে দিবস।
‘১৮৮৬ সালের এমন একটি দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিলো, তা অনাদিকাল ধরে বিশ্বের সকল শ্রমিকের কাছে স্বর্নোজ্বল হয়ে থাকবে। এই মহান দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
অম্লান মে দিবসের অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য আমাদের জাতীয়, রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলতে হবে। শিকাগোর শ্রমিক আন্দোলনের সেই মহান নেতা পারসন্স ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন, “আমাদের প্রান উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের দাবী প্রতিষ্ঠার জন্য।”
‘এই মহান দিনে আমার প্রত্যাশা- শ্রমিকের থাকে যেন সবল দুটি হাত, সতর্ক দু’টি চোখ, সংযত দুটি ঠোঁট- সুন্দর একটি মন। তাদের থাকে যেন অন্ন, বস্ত্র বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা।
স্মৃতির ফলকে খচিত, তাপিত রক্তের আখরে রচিত সারা বিশ্বের সব শ্রমিকের হৃদয়ের নিভৃতে লালিত মে দিবসের আদর্শ ও উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়- এটাই আমাদের কামনা।
মে দিবসের সত্তায় নতুন করে জন্ম নেবে আগামী দিনের মানুষের শক্তি ও স্বাধীনতা।’







