বিশ্বনাথে ঢাকা- নারায়ণগঞ্জ ফেরত কাভার্ড ভ্যানে করে পণ্যের বদলে চলছে মানুষ পরিবহণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ১১:১৩ অপরাহ্ণ

বিশ্বনাথ প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ লকডাউন। জরুরী পণ্যবাহী পরিবহন ছাড়া গণপরিবহন বন্ধ রয়েছে। এমন অবস্থার মধ্যেও কিছু মানুষ কাভার্ড ভ্যানে করে যাতায়াত করছে জরুরি সেবার পরিবহনগুলোতে। বেশিরভাগ দূরপাল্লার রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে জরুরি প্রয়োজনে চলা কাভার্ড ভ্যানে করে পণ্যের বদলে চলছে মানুষ পরিবহণ।
যাদের দ্বারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের গাছতলা নামক এলাকায়, রফিকুল ইসলাম মালিকানাধিন মেসার্স রুপা এন্টারপ্রাইজ নামক জরুরী কাজে নিয়োজিত (ঢাকা মেট্রো ড ১৪-৬০২৪) একটি কাভার্ড ভ্যান এলাকাবাসী আটক করেন। থানা পুলিশ ঘটনাস্থলে এসে একটি কাভার্ড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, এ একটি কাভার্ড ভ্যানে চেপে আসা দুটি পরিবারের ১৮ জন লোক নামতে দেখাছেন তারা। এর মধ্যে আটজন নারী, তিনজন পুরুষ, দুইজন শিশু ছিলেন। বাকিদের তারা চিনতে পারেননি চাদরে ঢাকা ছিল মুখ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকবছর আগে ঢাকা-নায়ানগঞ্জে পুরানগাঁও গ্রামের আপ্তাব আলীর ও জহুরার দুই মেয়ের বিয়া হয়। সে সূত্রধরে একই পরিবারে ৭ জনসহ বাকিরা চাকরী সূত্রে সেখানে বসবাস করে আসছে। যখন ঢাকাতে করোনা মহামারি আকার ধারণ করে এবং হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তারা সবাই গ্রামে আসার চেষ্টা করেন। বুধবার তারা একটি কাভার্ড ভ্যান ভাড়া করে ঢাকা-নারায়গঞ্জ থেকে রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুরানগাঁও গ্রামে ফিরেন।
এর আগে স্থানীয় এলাকাবাসী অনেকেই বলেন, ভোরে হঠাৎ করে এলাকায় কাভার্ড ভ্যানটি আসলে প্রথমে আঁচ করতে না পারলেও পরে এতো লোক দেখে সন্দেহ হলে আমরা কাভার্ড ভ্যানটিকে আটক করে থানা পুলিশকে খবর দেই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদের মোবাইলে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে পুরানগাঁও গ্রামের মুরব্বি সাবেক মেম্বার জয়নাল আবেদীন কুদ্দুস বলেন, ঢাকা থেকে এলাকায় আসা মানুষগুলো এলাকায় ঝুঁকি বাড়াতে পারে। সে কারণে তাদের এখনই ঘরে বদ্ধ করতে হবে। তাদের হোম কোয়ারেন্টানে রাখতে না পারলে সংকট বাড়তে পারে বলে আমরা গ্রামবাসী মনে করছি। যেহেতু করোনা আতংকে সারা বাংলাদেশ, সেহেতু করোনা ছড়ানো কোন বিষয় নয়।
বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা বলেন, ‘কাভার্ড ভ্যানটি আপাতত আমাদের হেফাজতে আছে, যেহেতু গাড়ীতে অবৈধ কিছু পাওয়া যায়নি, আটক করার প্রশ্নই আসে না। একটা মামলা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
ওসমানীনগর প্রতিনিধি:






