সিলেটে প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৯, ৯:০৬ অপরাহ্ণ
লন্ডন অফিস:
সিলেটে পাঁচভাই রেস্টুরেন্টে সামনে ছাত্রলীগ নামদারী ক্যাডারদের হামলায় আহত হন তিন লন্ডন প্রবাসী হাসান আহমদ, রিমন আহমদ ও নাহিয়ান। হামলার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে ১২ আগস্ট সোমবার ল্ন্ডনের আলতাব আলী পাকে্ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । এভাবে যদি প্রবাসীদের ওপর হামলা ও অত্যাচার চলতে থাকে তাহলে ভবিষ্যতে প্রবাসীরা দেশের প্রতি ভীতি সঞ্চার হবে তারা দেশে যাওয়া বন্ধ করে দিতে পারে বলে বক্তারা জানান।
সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক ও মানবাধিকার কমী আব্দুল মুমিন জাহেদি ক্যারল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব ড. শামসুদ্দিন আহমদ,সাবেক ছাএনেতা আব্দুল্লাহ আল মুনিম, সংগটনের উপদেষ্টা ও সাবেক ছাএনেতা মু.আব্দুল আলী, সাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের যুগ্ন আহবায়ক শাহান বিন নিজাম, এমদাদুল হক কাজল, সাবেক ছাএনেতা তরিকুল ইসলাম, করিম মিয়া, সাইফুর রহমান পারবেজ, জয়নাল আবেদীন, খাইরুল আমিন, ফয়েজ আহমদ, জহিরুল ইসলাম, লায়েক আহমদ, শরিফুজ্জামান, রাজু আহমদ, মিফতা উদ্দিন প্রমুখ।








