ব্রিটেনে ওয়ার্ক পারমিট চালুর জোর লবিং অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৯, ১০:০০ অপরাহ্ণ
লন্ডন অফিস:
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) নবনির্বাচিত প্রেসিডেন্ট এম এ মুনিম বলেছেন, অতীতের মতো লবিং এবং ক্যাম্পেইন অব্যাহত রেখে কারী ইন্ড্রাষ্টির প্রতিটি জোনাল কমিটিকে সক্রিয় করতে নব-নির্বাচিত কমিটি কাজ করবে। এছাড়াও ষ্টাফ সংকট নিরসনে বিসিএ‘র ধারাবাহিক কার্যক্রমকে সক্রিয়ভাবে অব্যাহত রাখবে। বিশেষ করে সম্প্রতি ম্যাক এর ঘোষিত সুপারিশে ওয়ার্ক পারমিট চালুর সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বিসিএ জোর লবিং অব্যাহত রেখে দাবী আদায়ে সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে l
গতকাল ২৪ জুলাই বুধবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে ব্রিটেনে কারী ইন্ড্রাষ্টির প্রতিনিধিত্বমূলক বৃহৎতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) নবনির্বাচিত প্রেসিডেন্ট এম এ মুনিম ও সেক্রেটারী জেনারেল মিটু চৌধুরীর সম্মানে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট কমিনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় সভা।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) প্রিসিডেন্ট ও সেক্রেটারি সম্বর্ধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র উপদেষ্টা আজিজ চৌধুরী, বিসিএর প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, পাশা খন্দকার, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র উপদেষ্টা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্রেন্ট কাউন্সিলে সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, ড: সিরাজুল হক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, জালালাবাদ এসোসিয়েশন ইউ কে সেক্রেটারি জেনারেল আমিনুল হক জিল্লু, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন. জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র দপ্তর সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ সেন্টারের প্রধান ট্রেজারার ও সাবেক কাউন্সিলর মামুন রাশিদ, জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী, লন্ডন ডট কমের ম্যানেজিং এডিটর মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, বিসিএ এর নব নির্বাচিত প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু প্রমুখ।
সুরমা নিউজের সংবাদ,ছবি, প্রতিবেদন পুর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে








