লন্ডনে ৮ মাসের গর্ভবতী মহিলাকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৩:০১ অপরাহ্ণ
লন্ডন অফিস:
লন্ডনে ৮ মাসের গর্ভবতী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার ভোররাত সাড়ে ৩টায়। মহিলার ২৬ বছর বলে জানিয়েছে বিবিসি। তিনি ক্রয়ডনের রেমেড এভিনিউর বাসিন্দা।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, প্যারামেডিক্স টিম দ্রুত অপরেশন করে বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে শিশুর অবস্থাও আশংকাজনক।
এঘটনায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ এটিকে ভয়ংকর ঘটনা হিসেবে উল্লেখ করেছে। নিহত মহিলার নিকট আত্মীয়কে অবহিত করা হয়েছে। পুলিশ পকৃত রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে।








