ব্রিটেনে সাউথবারার ডেপুটি মেয়র ওসমানীনগরের কৃতি সন্তান জুলহাসকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৭, ২:১৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিস: কেন্টের টনব্রিজ ওয়েলসের সাউথবারা টাউন কাউন্সিলের প্রথম নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশী ডেপুটি মেয়র,ওসমানীনগরের কৃতি সন্তান জুলহাস উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ৩০ জুলাই রবিবার সলমন এস্টেট, সাউথব্রো টানব্রিজ ওয়েলসে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় অনুষ্টিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান কাউন্সিলর অ্যালেক্স লুইস-গ্রে, কাউন্সিলর ইয়ান কিংহর্ন, কাউন্সিলর থমমা হিগস,কাউন্সিলর ডেভিড স্ট্রিটস, কাউন্সিলর বব ব্যাকহাউস,হাস্টিং বাঙ্গালী ফোরামের চেয়ারম্যান এমএ মুকিত, ওয়েস্ট কেট বাংলাদেশী ট্রাস্ট চেয়ারম্যান আব্দাল মিয়া, এএসএম আহমেদ (বাবলা) ও টনব্রিজ ওয়েলস মসজিদের চেয়ারম্যান আব্দুল সোবহানসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্ধ।
বক্তারা বলেন, যে কারণে আমরা ডেপুটি মেয়রের জন্য জুলহাশ উদ্দিনকে মনোনীত করেছি তা হলো তিনি অত্যন্ত যোগ্যতাসম্পন্ন এবং সেরা প্রার্থী ছিলেন। কমিউনিটির শীর্ষ নেতারা বলেন, জুলহাশ উদ্দিন প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র। এবং তার জন্য আমরা গর্বিত। আগামী দিনে তিনি তার কর্মে এই এলাকার মানুষের মন জয় করবেন এই প্রত্যাশা আমাদের। 
উল্লেখ্য, জুলহাস উদ্দিন ১৯৭৬ সালে সিলেটের ওসমানীনগর থানার দয়ামীরের মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব সোয়াব আলী, মা হাজেরা খানম। প্রাথমিক শিক্ষা লাভ করেন মোহাম্মদপুর ও দয়ামীর প্রাথমিক বিদ্যালয় থেকে।১৯৮৮ সালে তিনি পিতা মাতার সাথে বিলেতে পাড়ি জমান।
বিলেতে এসে ভর্তি হন চেস্টারশায়ারের গ্রিনফিল্ড প্রাইমারী স্কুলে। এ লেভেল সম্পন্ন করেন কেয়ারডন কলেজ থেকে। পরবর্তীতে বায়োমেডিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। কর্ম জীবনে প্রথমে এনএইচএস এর প্যাথলজি ল্যাবরেটরিতে এমেএসও হিসেবে কাজ শুরু করেন, পরবর্তীতে ইস্ট সাসেক্স এ ফার্মাসিউটিকেল ইন্ডাস্ট্রিতে যোগদান করেন।








