লন্ডন সফররত ইলিয়াস পত্নীর সাথে প্রবাসীদের মতবিনিময় ১৮ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৭, ১১:৪৪ অপরাহ্ণ
লন্ডন অফিস: ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার সাথে যুক্তরাজ্যস্থ বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর এলাকার প্রবাসীদের এক মতবিনিময় সভা আগামী মঙ্গলবার ১৮জুলাই লন্ডনের অট্রিয়াম (The Atrium, 124-126 Cheshire Street, London, E2 6EJ) হলে বিকেল ৫টায় অনুষ্টিত হবে ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা। মুলত তার এই সফর ছিলো বড় ছেলে আবরার ইলিয়াসের ডিগ্রি প্রাপ্তিতে তার পাশে থাকা। কিন্তু বালাগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগর এলাকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তার সফর নিয়ে ব্যাপক আগ্রহ দেখালে তিনি সবার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। আগামী নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে সিলেট-২ আসনে দলের চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা ইলিয়াস পত্নীকে দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত। প্রবাসে থাকা নেতাকর্মীরা দেশের সব নির্বাচনেই গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে থাকেন। তাই তাদের সাথে সাক্ষাৎ খুবই সময়োপযোগী বলে মনে করেন নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা জানান, তার এই সফর অনেক ক্ষেত্রেই জরুরী ছিল। বেগম জিয়া আসছেন কাল। এখানে অবস্থান করছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক তারেক রহমান। আর প্রবাসীদের সাথে মতবিনিময়টা আগামী দিনে টনিকের মতো কাজে আসবে।
আয়োজকরা উক্ত মতবিনিময় সভায় বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর এলাকার বিএনপি’র সর্বস্থরের নেতাকর্মী ওবাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষের শক্তি এবং ইলিয়াস ভক্ত সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।








