কোটি মানুষ বিশ্বাস করে ইলিয়াস আলী ফিরে আসবেন : লন্ডনে লুনা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ১:৪৭ পূর্বাহ্ণ
লন্ডন অফিস: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা লন্ডন এসে পৌঁছেছেন। যুক্তরাজ্য বিএনপি ছাড়াও বালাগঞ্জ বিশ্বনাথ ও ওসমানীনগরের বিপুল সংখ্যক নেতা কর্মী বিমানবন্দরে উপস্হিত থেকে তাকে শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে তিনি বলেন,আমি ২০১১ সালে একবার যুক্তরাজ্য সফর করেছিলাম। তখনকার প্রেক্ষাপট ছিলো ভিন্ন। আমার স্বামী আপনাদের নেতা ইলিয়াস আলী ছিলেন সেই সফরে। আপনাদের কাছে আমাদের পরিবার কৃতজ্ঞ,যারা প্রবাসে থেকে ইলিয়াস আলী গুমের আন্দোলন করেছেন। আপনাদের মতো দেশের কোটি মানুষ এখনো বিশ্বাস করে ইলিয়াস আলী ফিরে আসবেন।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ইলিয়াস আলীর অনুজ বিএনপি নেতা আসকির আলী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সহ সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারমেন গৌস খান, বিএনপি নেতা গৌস আলী, মিসবাহ উদ্দিন, আব্দুল ওদুদ, জয়নাল ইসলাম, গুলজার আহমেদ, কদর উদ্দিন, যুক্তরাজ্য যুবদল নেতা আফজাল হোসেন, বালাগঞ্জ ওসমানীনগর যুব ঐক্য পরিষদ ইউকের মোদাচ্ছির খান, নুরুল আলী রিপন, আমিনুর রহমান শাহিন প্রমুখ।








