লন্ডনে ভ্যান হামলায় নিহত বিশ্বনাথের মকরম আলীর জানাজা কাল
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৭, ৯:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক,লন্ডন অফিস: চলতি মাসে উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে সন্ত্রাসী হামলায় নিহত বিশ্বনাথের মকরম আলীর জানাজা আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্টিত হবে। ১৯ জুন ২০১৭ সোমবার ওই মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর ভ্যানগাড়ি উঠিয়ে দেন এক ব্যক্তি। এতে গুরুতর আহত হন মকরম আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় মকরম আলী মারা যান।
মরহুমের পরিবার সর্বস্থরের জনসাধারণকে জানাজায় উপস্থিত ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ১০ বছর বয়সে বাংলাদেশ থেকে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে এসে স্থায়ী হন মকরম আলী। তিনি চার কন্যা ও দুই পুত্রের জনক। ফিনসবুরি পার্ক মসজিদের নিয়মিত মুসল্লি মকরম আলী নাতিকে সঙ্গে নিয়ে স্থানীয় পার্কে ঘোরাঘুরি করতে পছন্দ করতেন। স্বজনরা জানিয়েছেন, পারিবারিক অবকাশে কানাডায় ঘুরতে যাওয়ার কথা ছিল তার। ব্রিটিশ বাংলাদেশি মকররম আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের সরুয়লায় গ্রামে।








