ওসমানীনগরে কটালপুর ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার উমরপুর ইউপির কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কটালপুর ট্রাস্ট ইউকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রবাসী কমিউনিটি নেতা হাজী মোশাহীদ আলীর সভাপতিত্বে ও জুনাব আলী মেম্বারের সঞ্চালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মবশ্বির আলী মেম্বার, হাজী আব্দুল আহাদ, সুহেল আহমদ মেম্বার, মধু মিয়া, মঈন উদ্দিন, হিরা মিয়া, মছব্বির আলী ও গিয়াশ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে কটালপুর গ্রামের ১শ’ জন গরীব ও অসহায় নারী পুরুষের মধ্যে ২ হাজার টাকা করে ২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।






