ওসমানীনগর পুলিশের সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৭, ২:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই রমা প্রসাদ চক্রবর্তী ওসি পদে পদোন্নতি পেয়ে বদলী উপলক্ষে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ওসমানীনগর থানার হল রুমে এ সব অনুষ্ঠান সম্পন্ন হয়। ইফতার পরবর্তী সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যার সভাপতিত্বে ও ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর সার্কেল অফিসের ইন্সপেক্টর জাহিদ হোসেন, সংর্বধীত অতিথি রমা প্রসাদ চক্রবর্তী, ওসমানীনগর, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর থানার এসআই তপন কান্তি দাশ, এসআই মহিবুর রহমান, এএসআই মারুফ আহমদ ও কনস্টেবল শিপন সিংহা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পদোন্নতি প্রাপ্ত রমা প্রসাদ চক্রবর্তী ওসমানীনগর থানায় দক্ষতা সাহস আর একজন সৎ পুলিশ অফিসার হিসেবে দায়িত্বে পালনে প্রশংসা সহ বিগত দিওে তার কর্মকান্ডের স্মৃতি চারণ করেন। পওে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে সংবর্ধীত অতিথির হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেয়া হয়। এসময় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার ব্যক্তিগত পক্ষ থেকে রমা প্রসাদের হাতেও একটি গিফট তুলে দেন।







