লন্ডনে সস্ত্রীক খেলা উপভোগ করলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৭, ৫:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, লন্ডন অফিস:
লন্ডনের ওভাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ উপভোগ করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডাঃ জোবাইদা রহমান। ওভাল স্টেডিয়ামে নিজ দেশের ক্রিকেট ম্যাচ দেখতে ছুটে যান তারা। গতকাল বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে সাধারণ দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমান।
নিজ দলের প্রতি অকুন্ঠ সমর্থন দেখাতে মাঠে স্ত্রীসহ খেলা দেখেন তারেক। তখনকার পুরো সময় স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণবন্ত ছিলেন তিনি। সাধারণ গ্যালারিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে পেয়ে বাংলাদেশী দর্শক ও দলের নেতাকর্মিরা ছিলেন বেশ উচ্ছসিত। গায়ে দেশের জার্সি আর পতাকা হাতে নিয়ে ঘুমকাতর কয়েক হাজার সমর্থকরা হাজির হয়েছিলেন মাশরাফিদের সমর্থন দিতে।
উল্লেখ্য, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে দুর্দান্ত জবাবই দিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ৩০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছিল। যাতে আলো ঝলমলে ছিলেন ওপেনার তামিম। তার দুর্দান্ত সেঞ্চুরিও কাজে দিল না এদিন! কারণ প্রতিপক্ষটা যে স্বাগতিক ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই দাপট দেখিয়ে ৮ উইকেটে জিতেছে মরগানের দল। এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে রান তাড়ার রেকর্ড গড়েছে ইংল্যান্ড।







