ওসমানীনগরে মায়ের সাথে মেয়ের অভিমান : অত:পর ঘর ছেড়ে পলায়ন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭, ১২:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে মায়ের সাথে অভিমান করে স্কুল পড়ুয়া ৭শ্রেণীর এক শিক্ষার্থী ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তার নাম তানিয়া আক্তার মৌ (১৩)। সে উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ার বন্ধস্থ হক ভিলার সেলিনা আক্তার শাম্মী’র প্রথম সংসারের মেয়ে।
জানা যায়, গত ২৮ মে বেলা ২টায় উপজেলার তাজপুর দুলিয়ার বন্ধস্থ হক ভিলা থেকে মায়ের সাথে অভিমান করে তানিয়া তার স্কুল ব্যাগে প্রয়োজনীয় কাপড় চোপড়সহ ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে আত্মীয় স্বজন পরিচিতজন সকলের বাড়িতে খোজ নিয়ে তানিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘর থেকে বের হওয়ার সময় তার পরনে সবুজ রং এর বোরখা ও কমলা রং এর ওড়না ছিল। তার উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। গত ২৯ মে নিখোজ তানিয়ার মা সেলিনা আক্তার শাম্মী ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৫২৮) করেছেন।
নিখোজের মা সেলিনা আক্তার শাম্মী জানান, বাসায় তার সাথে একটু রাগারাগি করলে সে অভিমান করে ঘর ছেড়ে চলে যায়। আত্মীয় স্বজনসহ পরিচিত সবস্থানে খোজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, বাড়িতে রাগারাগি করে মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে সবস্থানে বার্তা পাঠানো হয়েছে এবং সম্ভাব্য সবস্থানে খবর খোজ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত নিখোজ তানিয়ার পিতা মো: শাহিন আহমদের সাথে মা শাম্মী’র সংসার ভেঙ্গে গেলে গোলাম মোস্তফা প্রকাশ কওছর আহমদের সাথে আবার বিয়ে হয়। আর মায়ের দ্বিতীয় সংসারে থেকেই সে মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করতো।






