ওসমানীনগরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭, ১:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে মামুন মিয়া (১৩) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মামুন উপজেলার দয়ামীর ইউপির রাইকদাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে ও থানাগাঁও আলিয়া মাদ্রাসার ছাত্র।
গতকাল বুধবার সকালের দিকে মামুন বাড়ি থেকে মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজের পিতা আলকাছ মিয়া বাদী হয়ে বুধবার রাতে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং – ১৬২৯।
নিখোঁজ মামুনের পিতা আলকাছ মিয়া বলেন, গতকাল বুধবার সকালের দিকে প্রতিদিনের মতো মামুন মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটির পরও সে বাড়ি না ফেরায় আমি (আলকাছ) খোঁজ নিয়ে জানতে পারি সে (মামুন) বিকেলে ছুটির পর মাদ্রাসা থেকে বের হয়েছে। কিন্তু সে আর বাড়িতে ফিরেনি। তিনি জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার রাতেই ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
হালকা-পাতলা শারীরিক গঠনের মামুনের উচ্চতা ৪ ফুট। গায়ের রং শ্যামলা। মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সবুজ রংয়ের পাঞ্জাবি ও পায়জামা। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৯-৩৮৬৮৩৪, ০১৭৬৩-১২৩৮৪০ নম্বরে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন তার পিতা আলকাছ মিয়া।







