সুরমা নিউজে সংবাদ প্রকাশ : ওসমানীনগরে মাংসের দোকানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৭, ৬:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ওসমানীনগরে তিনটি মাংসের দোকানে মুল্য তালিকা না থাকার কারণে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি মিষ্টির দোকানেও মুল্য না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যট মোহাম্মদ মনিরুজ্জামান গোয়ালাবাজার ও তাজপুর বাজারে এক অভিযান পরিচালনা করেন ।
অভিযান কালে তিনি গোয়ালাবাজারে দুইটি মাংসের দোকানে (সাইনবোর্ড বিহীন ) মুল্য তালিকা না থাকায় এক হাজার টাকা করে মোট দুই হাজার ও তাজপুরের ভাই ভাই মাংসের দোকানকে একই অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন। এছাড়া গোয়ালাবাজারের মিষ্টির দোকান মোহন লালকে খেজুরের প্যাকেটে মূল্য না থাকায় পাঁচ শত টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্টেট মোহাম্মদ মনিরুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিক ভাবে প্রত্যেক ব্যবসায়ীকে সতর্ক করেছি । পরবর্তীতে আরো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এবং আমি ফুটপাতে ভাসমান ফল ব্যবসায়ীদের সতর্ক করা দিয়েছি যাতে তারা ফুটপাত দখল না করে।
উল্লেখ্য, গতকাল সুরমা নিউজে “ওসমানীনগরে মাংসের দোকানে নেই মূল্য তালিকা : অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর এর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনার ঝড় বয়ে যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন মাংসের দোকানে মুল্য তালিকা নেই বলে।








