সিলেট জেলা পরিষদ : শপথ নিলেন ওসমানীনগরের আশিক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ৬:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের (ওসমানীনগর) সদস্য আশিক মিয়া শপথ গ্রহন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে শপথ গ্রহন করেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল জেলা পরিষদের ওসমানীনগর (৮নং ওয়ার্ড) ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচনে উপজেলা যুবসংহতির সভাপতি মো. আশিক মিয়া অটোরিকশা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পূরকায়স্থ টিউবওয়েল প্রতীক নিয়ে পান ৩৮ ভোট। নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে মনোনয়ন বাতিল হওয়া সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হক উচ্চ আদালতে রিট পিটিশন (নং ১৫৮১০/২০১৬) দায়ের করে রুল এবং অন্তবর্তীকালীন আদেশ লাভ করলে নির্বাচন কমিশন ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচনে স্থগিতাদেশ জারি করে। শেষ পর্যন্ত এই প্রার্থীর মনোনয়ন বৈধতা পেলেও নির্বাচনে মাত্র ১৫ ভোট পেয়েছেন তিনি। নির্বাচনে ১০৪ ভোটারের মধ্যে ১০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।







