ওসমানীনগরের মেম্বার আখলুকে ছেড়ে দিল পুলিশ, ওসি বলছেন ভিন্নকথা !
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ৮:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মাহফুজুল হক আখলুকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার বেলা পৌণে ২টার দিকে সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার পর ছেড়ে দেয় পুলিশ।
তবে পুলিশ বলছে ভিন্নকথা তারা আখলুকে ছেড়ে দেয়নি। উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার কাছে হস্তান্তর করেছে। কোতোয়ালি থানা থেকে ছাড়া পেয়ে এসে আখলু প্রেসক্লাবে চেয়ারম্যানের পক্ষে সংবাদ সম্মেলন করেন।
কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান- তাকে জিজ্ঞাসাবাদের আটক করেছিল কোতোয়ালি পুলিশ। পরে বিষয়টি ওসমানীননগর থানার ওসিকে জানানো হয়েছে। তিনি ওই আসামীকে নিতে চাননি। তাই কোতোয়ালি থানা পুলিশ ওই মেম্বারকে স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবয়িরার হেফাজতে সমজিয়ে দিয়েছে।
ওসমানীননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ বলেন- তিনি থানায় গত বৃহস্পতিবারে যোগ দিয়েছেন। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে জানাবেন। কোতোয়ালি থানা থেকে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। কোতোয়ালি থানা থেকে কোনরকম যোগাযোগ করা হয়নি তার সাথে দাবি করেন তিনি।
জানাগেছে, মাহফুজুল হক আখলুর বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা রয়েছে।
এদিকে থানা থেকে ছাড়া পেয়ে এসে চেয়ারম্যান গোলাম কিবরিয়া’র পক্ষে সাফাই গেয়ে সংবাদ সম্মেলন করেন ৬নং ওয়ার্ডের মেম্বার মাহফুজুল হক আখলু। তখন উপস্থিত চেয়ারম্যান থানা থেকে তার কাছে সমজিয়ে দেওয়ার কথা উল্লেখ করেননি।






