টিউলিপের বিশাল নির্বাচনী কর্মী সভা : যোগ দিলেন মেয়র সাদিক খানসহ বিশিষ্টজনরা
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ১:৫৪ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড কিলর্বান থেকে লেবার পার্টি হয়ে দ্বিতীয়বারের মত নির্বাচনে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৫ সালের ৭ই মে’র ব্রিটিশ র্পালামেন্টে নির্বাচনে তিনি প্রথমবারের মত ১হাজার ১শ ৩৮ ভোট বেশি পেয়ে স্বল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি। টিউলিভ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনী হওয়ায় যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার প্রচারনায় অংশ নিচ্ছেন স্বস্ফূর্তভাবে।
শনিবার তার নির্বাচনী এলাকার সুইচ কটেজ স্টেশনের নিকটবর্তী স্ট্রিটে নির্বাচনী প্রচারনা ও বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টিউলিপ সিদ্দিক তার কন্যা সন্তানকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নেন। সাথে ছিলেন তার ব্রিটিশ স্বামী, মা শেখ রেহেনা ও ছোট বোন আজমিনা সিদ্দিকী রূপন্তী। নির্বাচনী প্রচারনায় অংশ নেন লন্ডন মেয়র সাদিক খান।
এসময় সাদিক খান টিউলিপ সিদ্দিককে একজন উদিয়মান পার্লামেন্টেরিয়ান উল্লেখ করে বলেন সে গত দুইবছর এই আসনের জনগনের জন্য কাজ করেছে। তাকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি বলেন, কনজাবেটিব পার্টি চায় আরো বেশি এমপি নিয়ে হার্ডব্রেক্সিট করতে। তারা ব্রিটেনকে ইউরোপ থেকে বিচ্ছিন করতে চায়। তিনি বলেন, লন্ডনে নাইফ ক্রাইম বন্ধে আরো বেশি পুলিশের প্রয়োজন রয়েছে। তাই দরকার বেশি সংখ্যক লেবার এমপির সাপোর্ট।
টিউলিপ সিদ্দিক তার বক্তব্যে বলেছেন কনজাবেটিভ পার্টি ব্রিটেনকে হার্ড বেক্সিটের দিকে নিয়ে যাচ্ছে। তারা আবারো ক্ষমতায় আসলে এনএইচএস, স্কুলসহ পাবলিক সার্ভিসে অধিক কাট দিবে। তাই নিজেদের স্বার্থেই লেবার পার্টিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
নির্বাচনী প্রচারনায় লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলারগন ছাড়াও বিপুল সংখ্যক লেবার কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, ডেপুটি স্পীকার সাবিনা আক্তার, ব্রান্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ, কেমডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ।








