ওসমানীনগরের ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৭, ৫:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। গতকাল সোমবার দুপুরে ওসমানীনগর থানার কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) প্রবাস সিংহ, সংবর্ধিত অতিথি মোহাম্মদ শওকত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আপ্তাব আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সালাম, স্বাস্থ্য পরিদর্শক মুকিত মিয়া, মুক্তিযোদ্ধা পবিত্র কুমার মজুমদার, এমদাদ উদ্দিন, কাছন উল্যা, ওসমানীনগর স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্জল পাল, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক লীগের যুগ্ন সম্পাদক অরুনোদয় পাল ঝলক, মঈন উদ্দিন মোহন, ডা. সফিকুল ইসলাম, ও হাফিজুর রহমান প্রমূখ । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।







