বোনকে ২৫ কোটির রুপি মূল্যের ফ্ল্যাট উপহার সালমানের!
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ৩:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মহানুভবতা ও সময়নিষ্ঠতার জন্য সুপরিচিত সালমান খান। প্রিয়জনদের প্রায় সময়ই নানা রকম দামি উপহার দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি ‘বলিউডের ভাইজান’ সালমান খান বোন অর্পিতাকে ২৫ কোটি রুপি মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিচ্ছেন বলে জানা গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ‘ফ্লাইং কার্পেট’ নামের একটি বহুতল ভবনে ৪ হাজার স্কয়ার ফুট ডুপ্লেক্স ফ্ল্যাট কিনছেন সালমানের বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা। এই ফ্লাটের প্রতি স্কয়ার ফুটের মূল্য প্রায় ৫০ হাজার থেকে ৫৫ হাজার রুপি। পুরো ফ্ল্যাটের দাম প্রায় ২৫ কোটি রুপি। আর বোনের এই ফ্ল্যাটের খরচ বহন করছেন সালমান খান।
এ বিষয়ে অর্পিতা কোনো মন্তব্য না করলেও তাদের ঘনিষ্ঠ একজন সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সালমান অনেক সাহায্য করেছেন।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদমাধ্যমে বলেন, ‘ফ্ল্যাটটি অর্পিতা ও তার স্বামীই কিনেছেন। সালমান এটি কেনেননি। ’
বোন অর্পিতার প্রতি সালমানের ভালোবাসা নতুন নয়। এমনকি অর্পিতার সন্তান যখন হাসপাতাল থেকে প্রথম বাড়িতে আসে তখন সালমান একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন।







