ওসমানীনগরে সাংবাদিকের সাধারন ডায়েরী
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৪:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ফেইসবুকে মানহানীকর স্ট্যাটাসের কারণে দৈনিক ইনকিলাব পত্রিকার বালাগঞ্জ উপজেলা সংবাদদাতা আবুল কালাম আজাদ ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ।
সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘চেপে রাখা ইতিহাস’ নামে একটি ফেইসবুক আইডি থেকে সাংবাদিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংবাদিকতার দায়িত্ব ও ব্যক্তিগত চরিত্রের উপর মিথ্যাচার করে কিছু লেখা পোস্ট করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তিনি ওসমানীনগর থানায় একটি (সাধারণ ডায়েরি নং-২৭৫)করেন।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আওয়াল চৌধুরী জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্ত চলছে।







