পুর্ব লন্ডনের বাঙ্গালী পাড়া বেথনালগ্রীনের চার তলা ভবনে আগুন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৭, ১১:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক,বেথনালগ্রীন থেকে: বাঙ্গালী অধ্যুষিত পূর্ব লন্ডনের একটি চারতলা ভবনে আগুনের কারণে বিল্ডিং থেকে অধিবাসীদের সরানো হয়েছে। আজ বিকালে তিউনিস স্ট্রিট, বেথনাল গ্রিনে চার-তলা ভবনটি আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরেছে তা এখনো স্পষ্ট নয়। এতে একজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনির পরিচয় পাওয়া যায়নি। এই এলাকায় প্রায় ৯০ ভাগের উপর বাংলাদেশী কমিউনিটির বসবাস।
লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বাহিনী তৃতীয় তলায় ফ্ল্যাটে অগ্নিকাণ্ড এবং ভবনটির ছাদে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে । বেথনাল গ্রিন রোড উভয় দিক বন্ধ রয়েছে।








