যুক্তরাজ্যে বালাগঞ্জ ওসমানীনগরের জাতীয়তাবাদী পরিবারের ইফতার মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ১০:৫২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ যুক্তরাজ্যে বালাগঞ্জ ওসমানীনগরের জাতীয়তাবাদী পরিবারের ইফতার মাহফিল অনুষ্টিত হয়। গত বুধবার লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে জাতীয়তাবাদী পরিবারের প্রবীন মুরব্বী আব্দুল গফুর (গফুর মিয়া) সভাপতিত্বে ও আসাদুজ্জামান আহমেদের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্ধ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তাঁর হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা এসেছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সমিতির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, ইস্তিয়াক আহমেদ দুদু সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল ও সাধারণ সম্পাদক কলচেষ্টার বিএনপি, খছরুজ্জামান খছরু সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, বদরুল ইসলাম লন্ডন মহানগর জাসাস সভাপতি, সফিক মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক লন্ডন মহানগর বিএনপি, শাহজাহান আলম সভাপতি জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ ইউকে, সানুর মিয়া সাধারন সম্পাদক জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ ইউকে, মোদাচ্ছির খান সাবেক প্রচার সম্পাদক বালাগঞ্জ উপজেলা ছাত্রদল, আসাব আলী সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য যুবদল, আক্তার আহমেদ শাহিন সাবেক সদস্য যুক্তরাজ্য যুবদল, সুহেল আহমেদ সাবেক সাধারন সম্পাদক বালাগঞ্জ উপজেলা ছাত্রদল, নুরুল আলী রিপন সাবেক সদস্য যুক্তরাজ্য যুবদল,লোকমান আহমেদ আহবায়ক সোয়ানসি যুবদল, মোহাম্মদ আতাউর যুগ্ন সম্পাদক লন্ডন মহানগর যুবদল, মিয়া মোহাম্মদ জামিল সাধারন সম্পাদক লুটন সেচ্ছাসেবক দল, আব্দুস সাত্তার ইমন সাবেক সভাপতি দয়ামীর ইউনিয়ন ছাত্রদল, যুবদল নেতা বাবলু মিয়া, মোহাম্মদ শাহজাহান, মোস্তাক আহমেদ ও তারেক আল জুবায়ের প্রমুখ।
ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।








