প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ সাইদুল হকের পিতা, সহ-সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম পিনুর মাতা এবং তাজপুরের তরুণ উদীয়মান ক্রিকেটার ফরহাদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ আসর গোয়ালাবাজারস্থ দারুল আজহার মডেল মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমদের আত্মার মাগফেরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সালমান হোসাইন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, শিপন আহমেদ ও রুমন আহমেদ, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, যুগ্ম সম্পাদক বাপ্পি আহমেদ, আজির উদ্দিন, নিজামুল আহমেদ, কোষাধ্যক্ষ রফিক আহমেদ এবং সদস্য হাসান খান ও অলিদ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মোনাজাতে মরহুমদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।






