ওসমানীনগরের উমরপুরে চালু হচ্ছে ‘সাফা অটোওয়াশ অ্যান্ড ফুয়েল সার্ভিস’, উদ্বোধন আগামী মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের উমরপুরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘সাফা অটোওয়াশ অ্যান্ড ফুয়েল সার্ভিস’ নামে নতুন একটি গাড়ি পরিচর্যা ও জ্বালানি সেবা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার উমরপুর বাজার সংলগ্নে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন শায়খুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী (দা.বা.)।
‘সাফা অটোওয়াশ অ্যান্ড ফুয়েল সার্ভিস’ -এ গাড়ির পেশাদার অটোওয়াশ, ইন্টেরিয়র ক্লিনিং, ইঞ্জিন ওয়াশ, ভ্যাকুয়াম ক্লিনিং, পলিশ ও ডিটেইলিং এবং জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে। পাশাপাশি এখানে সাফা কনফেকশনারি ও গাড়ির প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের সমন্বয়ে কার অ্যাকসেসরিজের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। একই স্থানে গাড়ি ধোয়া, পরিচর্যা, জ্বালানি ও প্রয়োজনীয় অ্যাকসেসরিজের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।






