ওসমানীনগরে ছাত্রলীগের মশাল মিছিলের চেষ্টা রুখে দিল পুলিশ, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে দয়ামীরে ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল বের করার চেষ্টা রুখে দিয়েছে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় কয়েকটি গাড়িতে করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জড়ো হন। পরে তারা মশাল নিয়ে মিছিল বের করার প্রস্তুতি নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা তৎপর রয়েছে। মিছিলের চেষ্টা ও আটকের ঘটনায় সত্যতা স্বীকার করেন।







