ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন ও লিলুউর রহমান পংকি।







