সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ : রোমাঞ্চকর ম্যাচে গোয়াইনঘাটকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওসমানীনগর
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।
বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তবে অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডি-বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি শুট পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল। পেনাল্টি শুটে মিনহাজের একমাত্র গোলেই জয় পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল।
রোমাঞ্চকর এই জয়ের ফলে ওসমানীনগর উপজেলা দল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল। খেলায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও হাজারো দর্শক উপস্থিত থেকে দলগুলোর খেলা উপভোগ করেন। রোমাঞ্চকর এই খেলায় আগত দর্শক ও অফিসিয়াল সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার জয়নাল আবেদীন ও কোচ আলী আমজদ নুনু এবং অধিনায়ক জুবেল খান।







