আল-কাওছার ইসলামী যুব সমাজ’র কমিটি গঠন : সভাপতি বিলাল, সম্পাদক শামিম
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ

সুরমা নিউজ:
সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল-কাওছার ইসলামি যুব সমাজ’র ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিলাল আহমদ তালুকদার কে সভাপতি ও শামিম আহমদকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার ৯ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বোয়ালজুর ইউনিয়নের স্থানিয় কালীবাড়ি বাজারে সংগঠনের কার্যালয়ে এই কমিটি গঠিত হয়।
সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সংস্থার পৃষ্ঠপোষক মাওলানা কাজী হিফজুর রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খলিলুর রহমান, মাওলানা আতহার আলী, স্থানীয় আলেম মাওলানা ফয়জুল হক।
সভাপতি পদে বেলাল আহমদ ১৭ টি ও নিকটতম প্রতিদ্বন্ধি ক্বারি আব্দুছ ছত্তার ১৪টি, সাধারণ সম্পাদক পদে শামিম আহমদ ২৯টি, রহমত আলী ১টি, সৈয়দ হায়দার আলী মিজান ১টি। কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ওলিউর রহমান ৩১টি। ৩২জন ভোটারের মধ্যে ৩১জনই ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন পৃষ্টপোষক মাওলানা কাজি হিফজুর রহমান।
পরে উপস্থিত সকলের সম্মতিতে নতুন ৩২সদস্য বিশিষ্ট পুর্ণাঙ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি ক্বারি আং ছত্তার, সুলতান আহমদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সুজন, আবুল কালাম, কোষাধ্যক্ষ ওলিউর রহমান , সহ: হা:খালেদ আহমদ মাসুম, অফিস সম্পাদক সিরাজ মিয়া, সহ-অফিস সম্পাদক রেজাউল হক মিসবাহ, প্রচার সম্পাদক আতাউর রহমান কাওছার, এবং সমাজ কল্যাণ সম্পাদক এ এস রায়হান সহ বাকি ২০জন সদস্য।






