সিলেটে বৈছাআ নেতাকে ছু রি কা ঘা ত, আ ট ক ১
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির এক সংগঠককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তৌফিক ওমর তানভীর (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির সংগঠক। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন তানভীর জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন। এসময় অতর্কিতভাবে ১০-১৫ জন সেই অটোরিকশাটিকে ঘিরে ধরে এবং চালককে বের করে দিয়ে তার বাম পায়ে দু’টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ছবি ও নাম পরিচয় পুলিশকে দেয়া হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্থ করেছেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।








