সাংবাদিক শামীম এর পিতার মৃত্যুতে ইমজার শোক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ

সুরমা নিউজঃ
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য ও আর টিভির রিপোর্টার হাসান মোহাম্মদ শামীমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইমজা নেতৃবৃন্দ।
ইমজার সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার সকালে নিজ বাড়িতে তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ জোহর তাঁদের গ্রামের বাড়ী গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ নিমাদল পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।







