মিশিগানে ‘জুলাই আন্দোলন’ স্মরণে সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ২০২৪ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে আয়োজিত হলো “জুলাই আন্দোলন” স্মরণে এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণ সভা। গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় অংশ নেন আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকরা, পূর্ববর্তী আয়োজন কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্র-প্রতিনিধিগণ। আয়োজনটি পরিচালনা করেন ঐতিহাসিক ১৮ জুলাইয়ের র্যালির অন্যতম সমন্বয়ক দেলোয়ার আনসার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। বক্তব্য পর্বে বক্তারা ২০২৪ সালের সেই উত্তাল জুলাইয়ের কথা গভীর আবেগ ও গর্বের সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসেও যে জাতীয় ইস্যুতে প্রবাসীরা ঐক্যবদ্ধ হতে পারে—১৮ জুলাই তার অনন্য উদাহরণ। বক্তারা আন্দোলনে শরিক হওয়া সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন ও সাফওয়ান আহমেদ।







