সৌদিতে করোনায় বিশ্বনাথ প্রবাসীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২০, ৯:৩২ অপরাহ্ণ

সুরমা নিউজ:
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান আবদুল আলী জকি (৬০)।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মারা যান তিনি। আবদুল আলী জকি উপজেলার পালেরচক গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
সেখানকার হাসপাতালের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন মৃতের ভাইপো ছাদিকুর রহমান। তিনি জানান, আমার চাচা ৪৩ বছর ধরে সৌদিতে অবস্থান করছিলেন। সেখানে একটি আতর কোম্পনীতে কাজ করতেন তিনি। গত কয়েকদিন আগে করোনা পজেটিভ হয় তার। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মারা যান তিনি।






