আমেরিকায় মৃত্যুর মিছিলে আরও ৪ বাংলাদেশি, প্রাণ হারালেন মোট ১৯৮ জন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ
প্রবাস ডেস্ক:
মরণঘাতি করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না। দেশে অথবা প্রবাসে প্রায় প্রতিদিনই মরণঘাতি এই ভাইরাসে বাংলাদেশিরা প্রাণ হারাচ্ছেন। প্রবাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে সংখ্যা বেশি।
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির নামও এই তালিকায় যুক্ত হয়েছে। এ নিয়ে আমেরিকায় করোনায় ১৯৮ জন বাংলাদেশির মৃত্যু হলো।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রে।যুক্তরাষ্ট্রের পরই মৃত্যুর দিক দিয়ে খারাপ অবস্থা যুক্তরাজ্যে। এই ভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এছাড়াও ইতালি, স্পেন, কানাডা, কাতারে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লিবিয়া ও গাম্বিয়ায় বেশ কয়েকজন জন বাংলাদেশি মারা গেছেন।








