অবশেষে ভোটার হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা, শুরু হচ্ছে তালিকাভুক্তি
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ৮:১১ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আগামি ১২ ফ্রেব্রুয়ারি থেকে ভোটার তালিকা ভুক্তি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। রোববার (৯ ফেব্রুয়ারি) ইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
আগামী ১০-১১ ফেব্রুয়ারি পান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা লন্ডনে এক বিশেষ কনফারেন্সে যোগ দেবেন। এসময় তিনি লন্ডনে বাংলদেশি দূতাবাসে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভোটার কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ১৩ ফেব্রুয়ারি সিইসি ম্যান্চেটারে গিয়ে সেখানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকা ভুক্তি সুচনা করবেন।







