ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা ওসমানীনগর থানায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া।
এসময় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সারা দেশের মতো ওসমানীনগরেও বিপুল সংখ্যক মানুষ পূজামণ্ডপে সমবেত হবেন। এজন্য পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেব, পূজা পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, সাধারণ সম্পাদক শংকর লাল সেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।






