ওসমানীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:২১ পূর্বাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জাকিরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গ্রামবাসী প্রাণপণ চেষ্টা চালায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।








