প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ: মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হয়েছে।
আজ রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।
আলোচনায় জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইসরায়েলি অবরোধ ভাঙতে বার্সোলোনা থেকে আসছে ত্রাণের বহরইসরায়েলি অবরোধ ভাঙতে বার্সোলোনা থেকে আসছে ত্রাণের বহর
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে যে তিনি দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কথা বলবেন। এটা তার নিজস্ব এখতিয়ার। সেখানে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছে এনসিপি।
এ ছাড়া আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে জামায়াত।








