ব্রাডফোর্ডে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে লেবার পার্টির সমর্থনে নির্বাচনী সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৭, ২:৩৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ সমগ্র বৃটেন জুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। আজ (মঙ্গলবার) ব্রাডফোর্ডে লেবার পার্টির এমপি প্রার্থী এমরান হোসাইনের সমর্থনে বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়। স্থানীয় একটি হলে অনুষ্টিত এই সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা খালিক মিয়া, সাইফুর রহমান, সমসু মিয়া, আশরাফ মিয়া, ফয়জুল হক, আনছার হাবিব, ডাঃ সালাম। সভায় বক্তারা এমরান হোসাইনকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। গত দুই বছরে তার বিভিন্ন কাজের প্রশংসা করে বক্তারা বলেন, বিগত দিনে ইমরান হোসাইন কমিউনিটির জন্য নিবেদিত ছিলেন।
হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্টানে সমাপনী বক্তব্যে এমপি প্রার্থী এমরান হোসাইন বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। এবারো আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। তিনি টোরি সরকারের সমালোচনা করে বলেন,এরা আবার ক্ষমতায় এলে দেশের বারোটা বাজিয়ে ছাড়বে।
ব্রিটেনে অর্থনীতিকে সুরক্ষার অজুহাত দেখিয়ে বেনিফিট কমানোর জন্য টোরি সরকারের সমালোচনা করেন। দেশের অর্থনীতি স্বাস্থ্যখাত আর উচ্চশিক্ষায় লেবার পার্টি নানা পদক্ষেপ নেবে উল্লেখ করে তিনি আহবান জানান লেবার পার্টিকে ভোট প্রদানের ।







