ইলিয়াস কিংবা তাঁর পরিবারের নামে অহেতুক নতুন কোন সংগঠন চাই না : সুরমানিউজকে লুনা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৭, ৮:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলী ও তাঁর পরিবারের নামে অহেতুক নতুন সংগঠন চান না বলে সুরমানিউজকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।ইলিয়াস কিংবা তাঁর পরিবারের নামে নতুন কোনো সংগঠন না করতে রুশদীর লুনা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহবান জানান। তিনি সুরমানিউজকে বলেন, ইলিয়াস আলীর নাম ব্যবহার করে কোনো সংগঠন করার অনুমতি দেয়া হয়নি। এরুপ কোনো সংগঠন করা হলে তা পুরোপুরি অননুমোদিত এবং ইলিয়াস, আমার ও আমাদের পরিবারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি চাই না, অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার করা হউক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রিয় নেতা ও তাঁর পরিবারের নাম ভাঙিয়ে দেশে কিংবা বিদেশে কোনো সংগঠন হলে আমাদের দল,ইলিয়াস ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই আপনারা এদিকে সজাগ দৃষ্টি রাখবেন।







