আজ বেথনালগ্রীনে রোশনারা আলী’র নির্বাচনী প্রচারনা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৭, ৩:২৫ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ আগামী ৮ জুন অনুষ্টিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বেথনালগ্রীন ও বো-এলাকা থেকে লেবার দলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী রোশনারা আলীর এক নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে আজ বেলা ২টায়।
বেথনালগ্রীন টিউবষ্টেশনের পাশে মিউজিয়াম গার্ডেন থেকে শুরু হওয়া এ প্রচারাভিযানে সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য রোশনারা আলীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।








