লন্ডনে বিএনপি নেতার কিশোর পুত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৭, ৮:৩১ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনের ছেলে শাহরিয়ার আল মুজাহিদ উদ্দিন (১৫) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে বৃহস্পতিবার স্কুল থেকে আর ঘরে ফিরেনি। সে বেকটনের কিংন্সফোর্ড কমিউনিটি স্কুলের ছাত্র।
পুলিশ জানিয়েছে মুজাহিদকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেক্টন স্টেশনে দেখা গিয়েছে এবং সম্প্রতি লন্ডন হামলার জন্য আলোচিত স্থান ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে তার স্কুল বেগ পেয়েছে পুলিশ। মুজাহিদ কিছু দিন থেকে বিষণ্নতায় ভুগছিল।
এদিকে তাজ উদ্দিন তার সন্তানকে খুজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি মুজাহিদের সন্ধান পান তাহলে 07376908594 – এই নম্বারে অথবা পুলিশের সাথে যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে।







