লন্ডন হাইকমিশনের পেইজে বাংলাদেশের স্থানে ভারতের পতাকা : বহির্বিশ্বে বাংলাদেশী কমিউনিটি ক্ষোভ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৭, ৩:৫৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার স্থানে ভারতের পতাকা দেখে বহির্বিশ্বে বাংলাদেশী কমিউনিটি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এটি একটি ভুয়া পেইজ বলে জানায় লন্ডনস্থ হাইকমিশন। তারা জানান হাইকমিশনের কোন ফেইসবুক আইডি নেই। এতে বিশ্বের বাংলা ভাষাভাষীদের বিচলিত বা ক্ষূব্ধ হওয়ার কোন কারণ নেই।
খোজ নিয়ে জানা যায়, গত একমাস ধরে বাংলাদেশ হাইকমিশন লন্ডন অফিসের যাবতীয় তথ্য ব্যবহার করে একটি ফেইসবুক আইডি খোলা হয়েছে। যাতে ছবি ব্যবহার করা হয়েছে ভারতের পতাকা। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা। এ নিয়ে বেশ কয়েকটি পত্রিকা নিউজ ও করেছে তবে তাতে হাইকমিশনের কারো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের প্রেস মিনিস্টার নাদিম কাদের সুরমা নিউজ টুয়েন্টিফোরকে জানান, আমাদের কোন ফেইসবুক আইডি নাই, আমরা তা সবাইকে বিভিন্ন মাধ্যমে অবহিত করেছি । তারপরও এটি সংশোধন করেছিলাম। পরবর্তিতে আবারো এই আইডিটি খোলা হয়েছে। এটি একটি ভুয়া পেইজ। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশস্থ সংশ্লিষ্টদের জানিয়েছি। অচীরেই এর বিহিত হবে।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন ভুয়া পেইজটি ঃ https://web.facebook.com/pages/Bangladesh-High-Commission/160539993963048
প্রসঙ্গত, জাতীয় পতাকার সাথে যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকসাধারণের সম্মান ও মর্যাদার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। কারণ যে কোনো দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক জাতির সম্মান ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। যার কারণে এসবের অবমাননা হলে জাতির অপমান হয়, জাতির সম্মান হানি হয়। এসবের অবমাননা করা হলে একটি জাতিকে, একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রকে অবমাননা করা হয়েছে বলে গণ্য করা হয়। ফলে এই স্পর্শকাতর বিষয়গুলোর ব্যাপারে পৃথিবীর প্রায় সবদেশেই কঠোরভাবে সাবধানতা অবলম্বন করা হয়। যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম বোধ আছে সে কখনও জাতীয় প্রতীকের প্রতি অবমাননা প্রদর্শন করতে পারে না। রাষ্ট্রীয় সম্মান বিবেচনায়ও তা রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের চেতনাধারী সব দেশপ্রেমিক নাগরিকই আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় প্রতীকগুলোর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকেন।








