প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন : যুক্তরাজ্য আওয়ামীলীগের কড়া হুশিয়ারী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৭, ৯:৩৫ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের স্বার্থ বিরোধী কোন ধারা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ। তিনি বলেন, ব্রিটেন প্রবাসীরা স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখে এসেছে ।
হঠাৎ করে কেন এই আইনের ধারা পরিবর্তন তা ক্ষতিয়ে দেখতে হবে। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি শুক্রবার বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভীর সামনে কঠোর ভাষায় সরকারকে এ বার্তা দেন। এসময় প্রধান অতিথি গহর রিজভী স্থানীয় বাংলা মিডিয়াকে বলেছেন প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে প্রবাসীদের উদ্বেগের বিষয়টি তিনি গুরুত্বের সাথে প্রধানমন্ত্রীকে জানাবেন।
তিনি বলেন, এই আইন এখন পাশ হয়নি, এখনো প্রস্তাবিত। এই আইনে প্রবাসীদের স্বার্থ বিরোধ কিছু থাকলে তা বাদ দেয়া হবে। প্রধানমন্ত্রী এধরনের কোন আইন করবেন না। তিনি প্রবাসীদের বিষয়ে খুবই আন্তরিক।
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গহর রিজভী। এসময় তিনি বলেন, বন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের স্বাধীনতা পূর্নতা পায়। তিনি বলেন, সরকার গত ৮ বছরে অসাধারণ সাফল্য দেখিয়েছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, আওয়ামীলী নেতা আনসারুল হক, সৈয়দ সুরুক মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ প্রমুখ।







