লন্ডনে ম্যায়ফেয়ার ভেন্যুর বিবাহ শো ও ফ্যাশন শো রবিবার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭, ৫:৫২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনের চাডওয়েল হিথে বাংলাদেশী মালিকানাধীন ম্যায়ফেয়ার ভেন্যুতে আগামী রবিবার অনুষ্টিত হবে দ্যা ম্যায়ফেয়ার বিবাহ ও ফ্যাশন শো। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত অনুষ্টিত এই শোতে থাকছে ক্যাটওয়াল্কস, ওয়েডিং ফ্যাশন, প্রদর্শনী, ডিজে মিউজিক, খাবার সহ আরো অনেক আয়োজন। সম্পুর্ণ ফ্রি এন্ট্রি ও রয়েছে ম্যায়ফেয়ারের নিজস্ব সুবিশাল পার্কিং ব্যবস্থা।








